ময়না শালিক –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
-
১৫৫
Time View
ময়না শালিক ময়না শালিক
দ্বন্দ্ব তাদের নাই!
কিচিরমিচির করে ডাকে
বহুরূপী ভাই।
ধূসর বরণ, কালো দেহ
সুন্দর দুটি পাখি,
মিষ্টি সুরে কথা বলে
জুড়ায় মনো আঁখি।
আষাঢ় মাসে নয়া ঘরে
খুঁজে আনে খানা!
কাকের ঘরে ডিম পাড়ে সে
চারটি করে ছানা।
মাথার জুটি, হলদে টিকি
গলায় হারের গয়না,
কন্ঠ ওরা নকল করে
শালিক পাখি ময়না।
Please Share This Post in Your Social Media
More News Of This Category