তোমাকে ভালোবাসিনি শরীরের আকর্ষণে
যে ভালোবাসায় থাকে শুধু যৌনতা
পেয়ে গেলে হারিয়ে যেতে দুইদিন লাগেনা,
আধুনিকতার ছোঁয়ায় শরীর স্পর্শের বাহানা
কিছু জীবন নষ্ট হয়,কিছু আত্মহত্যায় মুক্তি পায়।
তোমাকে আমি ভালোবাসিনি রূপের মোহে
যে ভালোবাসা ক্ষনিকের মায়ায় জড়িয়ে
প্রেম তো হয়ে যায় কিন্তু স্বায়িত্ব সল্প হয়,
নতুন সৌন্দর্য পেলে ছেড়ে চলে যেতে সময় লাগেনা
মোহ কেটে গেলেই ঘ্রাণহীন ফুল তুমি।
তোমাকে আমি ভালোবাসিনি যোগ্যতা দেখে
জ্ঞানী গুণী প্রতিভাবান হলে প্রেমিক হওয়া যায় না,
ভালোবাসতে যোগ্যতা লাগেনা শুধু
অপার প্রেম,অশেষ মুগ্ধতা, অদ্ভুত পবিত্রতা লাগে।
তোমাকে আমি ভালোবাসিনি আর্থিক প্রতিষ্ঠা দেখে
টাকা স্বার্থের প্রতীক,ভালোবাসা নি;স্বার্থ,
অর্থ ও প্রতিপত্তিতে মনুষ্যত্ত্ব ও বিবেকের হাটবাজারে
প্রকৃত প্রেম বিক্রি হয় না কখনোই যে।
তোমাকে আমি ভালোবেসেছি মন দিয়ে ছুঁয়েছি মন
স্বর্গ পারিজাত বুকে ধারণ করেছি
যত্নেতোমাকে মুগ্ধ হয়ে
মনের মিলনে বাঁধা ঐশ্বরিক বন্ধন
বেঁচে থাকে আজন্ম জন্মান্তর জনমভর।