1. admin@mannanpresstv.com : admin :
নোনাজল-তাহেরা খাতুন - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নোনাজল-তাহেরা খাতুন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪১ Time View

বাকহীন শব্দে ভাসে বিরহী মন
মনে পড়ে পুরোনো দিন
কষ্টের নোনাজলে সাঁতরে বেড়ায়
শূন্যতার ভেলা তুমি বিহীন।
চোখে চোখে হয়না কথা
ভাসেনা স্বপ্ন কল্পনায়
ভাসাবো সুখের নাও দুজনে
ডুবে যাবেনা বেদনায়।
বিরহে প্রেম সত্য চিরদিন
মিলনে ঢাকে যন্ত্রণায়
প্রেম আর মোহ এক নয়
নিঃশব্দে তাই কাঁদায়।
না পাওয়ার জ্বালা সয়ে যায়
মানিয়ে সময়ের টানে
পেয়ে হারানোর ব্যথা কাঁদে
মৃত্যু ডেকে আনে।
একতরফা প্রেম হয়না কখনো
সে হয় মরিচিকা
উজ্জ্বল আলোর নীচে শুধুই
কালো বেদনারেখা।
দেহের লোভে প্রেম থাকেনা
নফসের লীলাখেলা
খায়েস মিটিয়ে যায় পালিয়ে
ডোবায় প্রেমের ভেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD