মুরুব্বী দাদা –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
-
১৭৯
Time View
মুরুব্বী আমার দাদা ভাই
বৃষ্টি ভেজা দিনে,
কাব্যটাকে ভালোবেসে
সাহিত্যেরই টানে।
কর্ম কাজে হাজার বাধা
নিষ্ঠা তাহার মাঝে,
সাদা মনের মানুষ দাদা
ব্যস্ত সদা সাজে।
জামান স্বজন, বন্ধু সকল
গ্রাম হোক না যেই,
সবুজ শ্যামল দেশের ছেলে
বটবৃক্ষ সেই।
উপহারের ডালা সাজায়
লিচু, আমের বাহার,
ভালোবেসে যা দিয়েছে
খুশিমুখে আহার।
বয়স তোমার ষাটের ঘরে
কোথায় ছিলে তুমি?
হাজার বাধা লক্ষ্যভেদে
ভালোবাসি আমি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category