দশ টাকায় কেনা –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
-
১৫৩
Time View
হঠাৎ করে বাবা বলে
টাকা নাও হাজার!
ধনেপাতা কিনবে তুমি
মানিকদির বাজার।
দশ টাকায় আনতে হবে
ইফতার সময় অল্প!
এক নিমিষেই দৌড়ে গেলাম
বন্ধ করে গল্প।
প্রথম কেনা আমার হাতে
হুকুম তামিল করি,
সদায় যেন প্রতিক্ষনে
বাবার হাতটি ধরি।
সবুজ পাতা পেলাম ভালো
বাবা মহা খুশি,
এমন করে থাকবো পাশে
বাবা ভালোবাসি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category