ছুটি পিছু পিছু –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
-
১৪৯
Time View
বিদ্যালয়ের ক্যাম্পাসে
ছিলাম কিছুক্ষণ,
হঠাৎ করে বৃষ্টি এলো
শান্ত হলো মন।
গল্পকথা নাচে গানে
বিনোদনের আসর,
আসবে আবার এমন দিন
ঘুরে যেন বছর।
আজান হলে মসজিদে
অজু করে বসি,
নামাজ শেষে খাবার এলো
মোরগ পোলাও দেশি।
মিলন মেলায় কত মানুষ
শত আয়োজনে,
চেনা চেনা মুখগুলো যে
লিখে নিলাম মনে।
কলম কালি চলবে আমার
চাইনা আমি কিছু,
সাহিত্যের ভালোবাসায়
ছুটি পিছু পিছু।
Please Share This Post in Your Social Media
More News Of This Category