আমি ছাত্র –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
-
১৭৭
Time View
লেখাপড়া শেষ করে আজ
শ্বশুর বাড়ির ছাত্র,
কিছু আমার হয়নি শেখা
খবর পেলাম মাত্র।
ঢাকায় আমার বসত বাড়ি
নেই তো কিছু জানা,
গ্রামের আজব নিয়ম কানুন
আঞ্চলিক সেই খানা।
কথা বললেই ভুলের সাগর
নদীর পাশে বাড়ি,
যা শিখেছি তা ভুলেছি
চলে না যে গাড়ি।
চলাফেরা নিম্নমানের
আমি নাকি গাঁওয়া!
ওরে কথা বলে এত
বেতার যন্ত্র পাওয়া।
সবাই তারা মহাজ্ঞানী
আমেরিকার রানী,
উচিত কথা বললে নাকি
ঝরায় চোখের পানি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category