1. admin@mannanpresstv.com : admin :
নারী ও পুরুষ -রেজাউদ্দিন স্টালিন - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নারী ও পুরুষ –রেজাউদ্দিন স্টালিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ Time View
নদীই আবহমান নারীর প্রতীক আর পুরুষ পর্বত
এখন নারীই পাহাড় আর প্রবহমান পদ্মা পুরুষ
মেঘ-দীর্ঘ কালো কেশের উপমা
বজ্রবৃষ্টি পেশির হুঙ্কার
এখন দিগন্ত ইন্দ্রজিৎ পুরুষের বাহুর বিক্রম
বজ্রপাত নারীর ভূষণ
মরুভূমি- সীতার রিক্ত হাহাকার
সমুদ্র পুরুষদেব পোসেইডন
এখন মরুবালু পৌরুষের নিত্য পরবাস
সমুদ্র নারীর অপেক্ষার দগ্ধ ইথাকা
নতুন বিন্যাসে পুরুষ বৃক্ষ হোক বুদ্ধ গৌতম
নারী সবুজ পত্রালি
বৃষ্টি পুরুষ থাক
নারী হোক নিরন্তর হাওয়া
কখনো পুরুষ ছিলো কর্ণ-
সূর্যসন্তান
নারী শুধু কায়া
আজ নারী প্রখর রোদ্দুর
পুরুষ মাথাভর্তি ছায়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD