বন্ধু তোমার বিয়ে হচ্ছে ঢাক ঢোল সানাই বাজিয়ে
বড্ড মিষ্টি লাগছে তোমায় বর বেশে সাজিয়ে।
গেদু গেল জাদু গেল,গেল বন্ধুর ছোট ভাই
সুন্দরী বিয়াইন গুলো দেখে বলল তাকে হাই।
সূর্য উঁকি দিল পাড়াপড়শি জেগে উঠলো শুনে বাজনা
লাল টুকটুক শাড়ি পরে আসবে বউ ঘরে দিয়েছে কি খাজনা?
আধার ঘর আলো করে আসলো বউ দেখতে মিষ্টি ভারি
লম্বা চুলে দারুন খোপায় বেলি গাথা পড়ল দারুণ এক শাড়ি।
শ্যামা লক্ষী মুখটা যদি করে তার দারুন ভাবে ভারী,
মিষ্টি কথা কইও সাথে নিও রসের কতেক হাড়ি।
চব্বিশ এর পচিশ ধরে পঁচিশে নতুন সংসার শুরু
এবার বাঁচো নতুন করে বন্ধু আমার আজমিন তরু।