1. admin@mannanpresstv.com : admin :
কিছু পর - নাজমুল ইসলাম রাজু - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

কিছু পর — নাজমুল ইসলাম রাজু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ Time View
আর কিছু পরে যাবে এ বছর করে দাও মরে ক্ষমা
এবছরে যত পাপ গুলি মোর তোমাদের কাছে জমা
জানি তার বহু হয়না যে ক্ষমা শাস্তি না দিলে মোরে
আচ্ছা না হয় দিওতো শাস্তি আজ দাও ক্ষমা করে ।
সময় সুযোগ পাইবে আবার আসিবো ঘেঁষিব দ্বার
তখন নাহয় মিটিয়ে আশাতে যা করো ইচ্ছা যার ।
তবুও একটি কথা আছে মোর বাসিনি কি কারো ভালো ?
কভু কোনো ক্ষণে তোমাদের কারো জ্বালিনি আঁধারে আলো ?
জ্বালিনি কি মোর নিজেরে জ্বালায়ে কারো মনে আলো ক্ষীণ
আশার বাণীটা কভু শোনাইনি এই কবি দ্বীন হীন ?
হয়তো পারিনি উঁচুর দরেতে বাহিরে সাজাতে মোরে
সম্মান সাজ মজলিস মাঝে নিতে তো যায়গা করে ।
তবে যারা ছিলো- না-পাওয়া দলে তাদের আপন করে
কণ্ঠ বুঝিবা সাজাইনি আমি তাদের হয়ে জোরে ?
নাকি কথা শুধু কয়ে গেছি আমি শূন্য কবিতা লিখে
তার কোনো ঢেউ অক্ষর কিগো যায়নি কারোর দিকে ?
যদি নাহি যায় সে দোষেতে দোষী এই অপরাধী কবি
তবুও চাইছে আবার আজিকে ক্ষমা করে দাও সবি ।
লিখবো আবার নতুন বছরে নব নিষ্পাপ হয়ে
তোমাদের মন মতন কথায় যাবে ঠিক লেখা বয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD