1. admin@mannanpresstv.com : admin :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ Time View

এবি পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল থেকে এমন ঘোষণা আসে।

এর আগে গতকাল শুক্রবার আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ চলে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। সারা দেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD