শীতের ঘুড়ি —আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
-
১৮১
Time View
হেমন্তেরি শীতের ঘুড়ি
নীল আকাশে উড়ে,
নাটাই ছাড়া সুতো যেন
উড়ছে বহুত দূরে।
বিকেল বেলা আলতো রোদে
সন্ধ্যা লগন সাজে,
ছেলে মেয়ে অর্ধাঙ্গিনী
ধানের ক্ষেতের মাঝে।
নিজের হাতের তৈরি করা
সাধের ঘুড়ি খানা,
আকাশ পানে ছুটে চলে
শঙ্খচিলের ছানা।
নানান রঙের ঘুড়ি নিয়ে
সময় কিছুক্ষণ,
ছোট্টবেলায় ফিরিয়ে গেলাম
ভরে গেল মন।
Please Share This Post in Your Social Media
More News Of This Category