দাবী করতে শ্রেষ্ঠত্ব,
বর্জন করুণ পশুত্ব।
করিওনা শয়তানের দাসত্ব,
একাত্ববাদে হও বিশ্বস্ত।
স্নেহ করুণ অধীনস্থ,
ত্যাগ করুণ আমিত্ব।
বজায় রাখুন ব্যক্তিত্ব,
পালন করুণ যে দায়িত্বে ন্যস্ত।
সুদ ঘুষে রাখো দূরত্ব,
সততায় দাও গুরুত্ব।
হারামে হইওনা আসক্ত,
হইওনা কভু মাদকাসক্ত।
বজায় রাখুন মনুষ্যত্ব,
ত্যাগ করুন প্রভুত্ব।
বলুন কথা সত্য,
অর্জিত হবে তব শ্রেষ্ঠত্ব।