1. admin@mannanpresstv.com : admin :
আমার চোখে তোমার ভালোবাসা,,, -পি এম জাহাঙ্গীর আলম - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

আমার চোখে তোমার ভালোবাসা,,, –পি এম জাহাঙ্গীর আলম

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ Time View

আমার চোখে জমে থাকা স্বপ্নেরা জানে,
তোমার মায়ার ছোঁয়ায় দিন কাটে গানে।
চোখের তারায় আঁকা চিত্র হাজার,
তোমার মুখের হাসি যেন জ্বলন্ত আলো ঝরঝর।

তোমার কথার ছোঁয়ায় জাগে আমার মন,
ঝরা পাতার মতো হারায় সব ক্ষণ।
তোমার ভালোবাসা বয়ে আনে নতুন প্রাণ,
চোখের জলে মুছে ফেলে বেদনার গান।

তোমার জন্য রাত্রি সেজে তারার আলোয়,
আমার হৃদয় জাগে শুধু তোমার ভালোয়।
তুমি ছাড়া যেন বৃষ্টি শুকনো মেঘ,
তোমার প্রেমের ছোঁয়া হয়ে ওঠে পথের রেখ।

আমার চোখে আছে শুধু তোমার ছায়া,
তোমার মায়ায় ডুবে আছি, নেই কোনো দায়া।
ভালোবাসা তুমি, ভালোবাসা শুধু তুমি,
আমার জীবনের আকাশে তুমি চিরন্তন ভূমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD