দিবো না ফিরিয়ে যদি আসো ফিরে
পুনরায় মোর দুয়ারে
শর্ত কিন্তু আছে একটা
যদি থাকে মন মন্দির আমার ফাঁকা।
তুমি আসবে ফিরে হয়তো
আমাকে পেতে সেই আগের মতো
কারণ ভাবোনি তুমি যখন চলে গেলে
আমি একা পারবো কিনা
তোমার মতো পথ চলতে ?
রাখোনি খোঁজ আছি কি আমি
তোমার রেখে যাওয়া সেই আগের মতো
তাইতো তুমি আসতে চাইছো
ভাবছো হয়তো আছি এখনও আগেরই মতো!
তুমি স্বাধীন নিতে পারো তাই সিদ্ধান্ত
ঠিক তোমার মতো
ভাবোনি হয়তো আমার স্বাধীনতা
ঠিক তোমার মতো না !
আসতে চাইছো ফিরে দুয়ারে আমার
বাধা দিবোনা তোমায়
আদর আপ্যায়নের কমতি পাবেনা।
তবে আমাকে ঠিক আগের মতো
দেখতে পাবেনা তুমি
দেখতে ঠিক তখন যেমন।
মন খারাপ !
কিচ্ছু করার নেই
বেশকিছু দিন তো তোমার অপেক্ষায় ছিলাম !
আজও ভুলিনি
দেখতে তাই মন চায় তোমাকে একনজর
যদিও দূরত্ব রবে মনের যদি আসো কাছে তুমি।
তবে হবে আকাঙ্ক্ষা প্রশমিত তোমাকে দেখার
তুমি আসলে হয়তো তুমিও বুঝবে বাস্তবতা
তাই এসো যখন মন চায়
মনের দুয়ার বন্ধ হলেও
ঘরের দরজা তোমার জন্যে সবসময় খোলা।।