1. admin@mannanpresstv.com : admin :
প্রতিশোধ -খলিলুর রহমান - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

প্রতিশোধ -খলিলুর রহমান

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ Time View
জীবন সেতো একটা নদী চলে ধীরে ধীরে
হাজার বাঁধা পেরিয়ে সে বাঁচে সবার ভীড়ে,
একটা নদী এঁকে বেঁকে যায় যে বহু দূরে
কতো কথা কতো ব্যথা কাঁদে বীণার সুরে।
একটা নদী জোয়ার ভাটায় জলের সাথে চলে
আকৃতি তার এক থাকেনা,বদলায় কালে কালে,
কতোজনের আসা যাওয়া কতো যে মিতালী
দিনে দিনে বাড়ে মনে এক মধুর গীতালী ।
মনের সাথে মন মিশিয়ে গায় মরমী সুরে
কতো কথা কতো স্মৃতি রয়ে যায় অন্তরে ,
সকল কথা যায় না বলা থাকে কিছু মনে
ফুল শুকালে ভ্রমর যেমন থাকেনা মৌবনে ।
জীবনটা তো নদীর মতোই একটু ছোঁয়া পেলে
হৃদয় থেকে কতো কথা বলে হাসির ছলে ,
রোজনামচায় রোজ লিখি তাই জীবনের যতো কথা
কর্ম দিয়ে গড়লে তারে যায়না কভু বৃথা ।
থাকতে সময় একটু ভাবো জীবনটাকে নিয়ে
জুঁই চামেলী ফুলের ডালায় সাজাবে কি করে,
জলের মতো ফুরোয় সেও আসেনা আর ফিরে
যতোই তুমি প্রহর গুণো শুকনো নদীর তীরে ।
জীবন সেতো একটা প্রদীপ জ্বলে রয়ে রয়ে
নদীটাও বাতির মতোই বয়ে যায় নীরবে,
আমার আমার করে নিত্য কতো হিংসা ক্রোধ
শূন্য হাত আর সফেত বসন,নেয় যে তার প্রতিশোধ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD