কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বাজারে সম্প্রতি এক অজ্ঞাতনামা মহিলাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আশেপাশে ওই মহিলাকে দুর্বল ও নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মানবিক দিক বিবেচনা করে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাথেরপেটুয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে ওই মহিলা জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও নিজের পরিচয় জানাতে পারেননি। তার সঠিক পরিচয় জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে চেষ্টা চালাচ্ছেন।
এই প্রেক্ষাপটে, যদি কোনো ব্যক্তি এই মহিলার পরিচয় জেনে থাকেন, বিশেষ করে যারা কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের জেনারেল হসপিটালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের আশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত এই অজ্ঞাতনামা মহিলার পরিচয় জানা যাবে এবং তিনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।
যোগাযোগের ঠিকানা: নাথের পেটুয়া জেনারেল হসপিটাল,নাথেরপেটুয়া বাজার,মনোহরগঞ্জ,কুমিল্লা