1. admin@mannanpresstv.com : admin :
যাপিত জীবনের গল্প -বিপুল চন্দ্র রায় - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

যাপিত জীবনের গল্প –বিপুল চন্দ্র রায়

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪৩ Time View
জীবন প্রবন্ধে প্রেমের ইতিহাস সবাই গড়তে চায়,
সবাই ভালোবাসতে চায়, ভালো রাখতে চায়,
সংসার করতে চায়, সংসার গড়তে চায়।
তবে এটা সত্য যে সংসার মানেই সুখ-দুঃখ, হাসি-কান্না,
সংসার মানেই একে অপরের জেনে শুনে
অগ্নি সাক্ষী করে সাত পাকে বেঁধে
যেখানে সারা জীবন একেসাথে থাকার চুক্তি।
অথচ কয়েক দিন যেতে না যেতেই বিচ্ছেদের সুর
হৃদয় পিঞ্জিরায় মস্ত বড় তালা ঝুলিয়ে
ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দিয়ে
অবশেষে প্রেস বিজ্ঞপ্তি
তাঁরা বিবৃতি দিলো সংসার মানেই
মানসিক শারীরিক অত্যাচার,আবার ব্যক্তি স্বাধীনতা নেই।
এই প্রজন্মের কাছে প্রশ্ন থেকে যায়
আগের প্রজন্মের মানুষেরা কী সংসার করেনি?
আজ কাল হচ্ছেটা কী একটুতেই বিচ্ছেদ? এর কারণ কী ?
এর ব্যাখ্যা কী? ব্যাখ্যা বিচার বিশ্লেষণ করতে করতে
কবি আজও একাকী। সর্বশেষ কবি জানিয়ে দিলেন
বিচ্ছেদে কোন সমাধান নয় বরং একে অপরকে আকড়ে ধরে

সংসার করার নামই জীবনে প্রেম ভালোবাসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD