1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে দেবপুর স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে দেবপুর স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৯ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নরহরিপুর-দেবপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি মোঃ আবদুল মান্নান সুমনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামটেক্স গ্রুপের এমডি মোবারক উল্লাহ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আদালতের সিনিয়র সহকারী জজ মোঃ হেদায়েত উল্লাহ, শাহ শরীফ গ্রুপের এমডি গিয়াস উদ্দিন সৈকত, লন্ডন প্রবাসী সামসুল হুদা, চট্টগ্রামের অরবিট রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সহসভাপতি মোঃ মোশাররফ হোসেন বুলবুল, নরহরিপুর উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আল এমরান, বিশিষ্ট ব্যবসায়ী আবু মুছা মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ আ জ ম ফজলুল হক, মাওলানা জাহাঙ্গীর আলম, মোঃ মজিবুর রহমান, মোঃ আলী আশ্রাফ চৌধুরী, অভিভাবক সদস্য মকবুল আহমেদ সুমন, শাহ আলম, আবুল ফজল বুলবুল, রেজাউল করিম সুমন। বক্তারা বলেন বিগত স্বৈরাচার সরকারের সময় শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছিলো, পড়াশোনা বাদ দিয়ে শেখানো হতো ডিম বাজি আর আলু ভর্তা বানানোর রেসিপি। এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের বন্ধু হওয়ার নামে অবাধে মেলামেশার পশ্চিমা কালচার চালু করে শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে। বক্তারা আরো বলেন আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে শিক্ষার্থীদের হাতে বই খাতা তুলে দিয়ে পুরনো শিক্ষাক্রম চালু হবে। শিক্ষা দিতে হবে নীতি নৈতিকতার, পাশাপাশি সৎ নিষ্ঠাবান মানুষ গড়ে তুলতে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিয়ে পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD