1. admin@mannanpresstv.com : admin :
আম্মা সালাম জানিয়েছেন আপনাকে, প্রধান উপদেষ্টাকে তারেক রহমান - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

আম্মা সালাম জানিয়েছেন আপনাকে, প্রধান উপদেষ্টাকে তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৮ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়।

একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও তারেক রহমান পরস্পর হাত মেলান (হ্যান্ডশেক)। এসময় প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে, তারেক রহমানও বলেন, আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন?

উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, চলছে, টাইনা টুইনা চলতে হয়। এসময় তারেক রহমান বলেন,আম্মা (বেগম খালেদা জিয়া) সালাম জানিয়েছেন।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, ‘অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। উনাকেও (বেগম খালেদা জিয়া) সালাম জানাবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD