1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২৬ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধি
ইউনিয়ন বিএনপির কাউন্সিল সুন্দরভাবে সফল করার লক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটওয়ারীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। প্রধান অতিথি আবুল কালাম তার বক্তব্যে বলেন এই প্রস্তুতি সভা থেকে ঘোষণা করতে চাই বিগত ওয়ার্ড কাউন্সিল যেভাবে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে, আগামী দিনে ইউনিয়ন কাউন্সিলগুলোও একইভাবে সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন বিগত দিনে যারা হামলা মামলা এবং দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ইউনিয়ন কাউন্সিলে তারা অগ্রাধিকার পাবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূইয়া, এসএম মনসুর, কাজী আবুল বাশার কিরন, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সফিকুর রহমান, মাসুদুল আলম বাচ্চু, সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন সৈকত, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সাবেক যুবদলের সভাপতি শওকত হোসেন শিহাব, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদল নেতা হাসান পাটোয়ারী, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD