1. admin@mannanpresstv.com : admin :
প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত   - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

প্রত্যক্ষভোটে মনোহরগঞ্জ বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত  

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯২ Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন, কেন্দ্রের এমন ঘোষণায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের তৃণমূল পুরুষ ও নারী কর্মীদের প্রত্যক্ষভোটে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ জুন বিকেলে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের আনন্দঘন পরিবেশে ৮ ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। লক্ষ্মণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয় হলরুমে ১নং এবং ২নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সফিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলন, জহিরুল হক ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, যুবদল নেতা হাসান পাটোয়ারী, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একইদিন মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দুয়ারায় ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD