গ্রামের মাটিতে পা রেখেই বড় হয়েছি,
লতা পাতার মতো জড়িয়েছি পৃথিবীকে।
পড়াশোনার গণ্ডি পার হওয়াটাও সহজ ছিল না,
কারণ আমি নারী—এটুকুই যথেষ্ট ছিল বাধা দিতে।
শহরে পা রাখতে না রাখতেই লেগে গেল ট্যাগ,
নারী বলে পিছনে টেনে ধরতে চাইল সমাজ।
তারা জানত না, আমার রক্তে আগুন,
আমি ভাঙি না—আমি পথ গড়ি নির্ভীক সুরে।
বাধা এসেছে, কাঁটা বিছানো হয়েছে পথে,
তবু থামিনি, একে একে সব জয় করেছি।
তারা যাকে একদিন “আগাছা” বলেছিল,
আজ সেই আমি দাঁড়িয়ে আছি—বট বৃক্ষ হয়ে।
আমি আশ্রয় দিই, আমি ছায়া দিই,
আমি ত্যাগে গড়া, তবু দুর্বল নই।
সব বদনাম, অপবাদ, কাদা—জলে ধুয়ে ফেলেছি,
নিজেকে করেছি পবিত্র বারবার, সাহসী আর পরিচ্ছন্ন।
আমি নারী—একটি জীবন, একটি দীপ্তি,
আমি শুধু ভোগ করিনা, আমি সৃষ্টি করি।
তারা দেখেনি আমার ভিতরের দীপ্ত আলো,
আজ আমি দাঁড়িয়ে আছি—বট বৃক্ষ আমি, তুমি বুঝো?