1. admin@mannanpresstv.com : admin :
মিথ্যা মামলায় কারারুদ্ধ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মনোহরগঞ্জে মানববন্ধন - মান্নান প্রেস টিভি
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মিথ্যা মামলায় কারারুদ্ধ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মনোহরগঞ্জে মানববন্ধন

আবু ইউসুফ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা 
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪০ Time View

আবু ইউসুফ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা 
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম, বিএনপি নেতা মীর হোসেন, আনোয়ার হোসেন, মোঃ নোমান, সালাহ উদ্দিন, মোঃ মিজান, সালেহ আহমদ, মোঃ সোহাগসহ কারারুদ্ধ সকল নেতাকর্মীর বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সরসপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলার লক্ষণপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সরসপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন- বিএনপির রাজনীতি করার কারণে গত ১৬ বছরে আওয়ামী লীগ নেতাকর্মীরা মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক আবুল কাশেমের বসত ঘর পুড়িয়ে দিয়েছিলো, তাকে দীর্ঘ ১৪ বছর বাড়িছাড়া করে রেখেছে এবং একাধিকবার কারাগারে পাঠিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পরও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের (আওয়ামী লীগের) দিয়ে যাওয়া মিথ্যা মামলা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানি বন্ধ হয়নি।
বক্তারা আরও অভিযোগ করেন, “২০১৫ সালের ডিসেম্বরে ভাউপুর গ্রামের শাহ আলম এবং ২০১৬ সালে বাতাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হলেও সাবেক অবৈধ মন্ত্রী তাজুল ইসলাম, তার দায় চাপিয়ে দিয়ে বিএনপির নেতাকর্মীদের জেল-জুলুম ও মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসানো হয়েছে।”বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি বিএনপির গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে সরসপুর ইউনিয়ন বিএনপি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
এদিকে নিহত যুবলীগ নেতা জাহাঙ্গীরের মা জাহানারা বেগম ও বাবা আহসান উল্লাহ জানান, আবুল কাশেমসহ উল্লেখিত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেননি। কে বা কারা ওই নামগুলো মামলায় জড়িয়েছিলো, জানেন না তারা। মামলা থেকে আবুল কাশেমের নাম প্রত্যাহারে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ করেছেন বলেও জানান নিহত ঐ যুবলীগ নেতার মা-বাবা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহ আলম পাটোয়ারী, মৎস্যজীবী দলের উপজেলা সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য আনোয়ার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ফখরুল আলম স্বপন, মাস্টার নুর হোসেন, মোঃ আব্দুল মমিন,স্থানীয় বিএনপির নেতা মোঃ ইয়াছিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াছিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কামাল হোসেন, নুরুল ইসলাম, খোরশেদ আলম, জসিম উদ্দিন, আহসান উল্লাহ, যুবদল নেতা ইলিয়াছ হোসেন, মীর হোসেন মিরু, ছাত্রদল নেতা ইব্রাহিম খলিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD