1. admin@mannanpresstv.com : admin :
কুমিল্লায় ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

কুমিল্লায় ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৩৮ Time View

আজকের এইদিনকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শিক্ষার্থীদের প্রতিরোধকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয় স্মৃতি মিনার স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানাই। ওই সময়ে মহাসড়কে শিক্ষার্থীরা যেখানে ব্লকেড কর্মসূচি পালন করে বিজয় করেছিলো সরকারের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ওই স্থানটিতে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস ১১ জুলাই -শীর্ষক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

এসময় আসিফ মাহমুদ আরো বলেন, জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা সারা বাংলাদেশের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে স্মরণীয় করে রাখার জন্য প্রয়োজনীয় আরো উদ্যোগ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের সংকটময় মুহূর্তে এগিয়ে আসার আহবান জানান তিনি। শিক্ষার্থীদেরকে বাংলাদেশকে পথ দেখানোর প্রতি গুরুত্বারোপ করেন আসিফ মাহমুদ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতির মিনার স্মরণ সভায় বক্তব্য রাখেন -বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক সাকিব প্রমুখ।

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর প্রথম স্বৈরাচার বাহিনী কর্তৃক হামলা, গুলিবর্ষণ হয় গত বছরের ১১ জুলাই। একইদিনে ছাত্র-জনতা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। সে দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হয় এই স্মরণ সভা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD