1. admin@mannanpresstv.com : admin :
নরখাদক -মোঃ রুহুল আমিন - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

নরখাদক –মোঃ রুহুল আমিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩১৭ Time View

মহা দুর্ভিক্ষ নামছে ধরায়
বাঁচার উপায় নাই,
অশনি সংকেত পবন পানে
যেন শুনতে পাই।

মানুষ যেন মানুষ খাবে
বেশ কিছুদিন পর,
এসব কথা ভাবলে শুধুই
ভীষণ লাগে ডর।

এমন অতীত সত্য জানি
কল্প কথা নয়,
নরমাংস খাওয়ার স্বাক্ষী
ইতিহাসে রয়।

ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে
মানুষ হবে লাশ,
দুর্ভিক্ষ এলে মানুষ ধ্বংসে
মানুষ হবেই নাশ।

মরা মানুষ রাস্তার পাশেই
দেখা শুধুই যায়,
চরম দুর্ভিক্ষ আসলে মানুষ
মরা মাংস খায়।

নানান সময় নানান ভাবে
দুর্ভিক্ষ দেখা দেয়,
ক্ষুধার জ্বালায় কোলের সন্তান
খেয়ে তাঁরা নেয়।

অবাক লাগা এমন অতীত
একটু জেনে নেই,
দুর্ভিক্ষ নামার ইতিহাসে
সবাই নজর দেই।

কঠিন পাপের শাস্তি স্বরূপ
দুর্ভিক্ষ দেখা যায়,
সকল প্রাণী ক্ষুধার জ্বালায়
ভীষণ কষ্ট পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD