চিরন্তন সত্য এটাই হওয়া উচিত মানুষ মানুষের জন্য
কেন ভালবাসা ভাগাভাগি করে নিই না,
কেন ভালবাসা দিয়ে হাতটা প্রসারিত করি না?
জীবনে খুব বেশি কিছুর কি প্রয়োজন ? এতোটুকু ছোঁয়া ভরে দেয় মন,ইহাই জীবন!
মানুষ হয়ে যদি মানুষকে না করি সম্মান
তাহলে সমাজ প্রতিষ্ঠা হবে কেমনে, কবে হবে দীপ্ত মান।
মৃত্যু আমাদের সাথে সাথেই ঘুরে
যেদিন হবো লাশ,
পৃথিবী যেমন আছে তেমনি রবে পড়ে!
নীচু জাতি দেখে বিচার করো না
বিচার করো মানুষ মানুষেরই জন্য,হয়ো না বন্য।
ইহা মানুষের পরিচয় নয়,
তাহলে হারার আগেই হেরে যাবে, হবে পরাজয়!
ধর্ম-বর্ণ যাই-ই হোক, রক্তের রঙ লাল
উল্টো কথার ফুলঝুরি দিয়ে বাঁধাবে না জঞ্জাল।
মনুষ্যত্ব খোয়া গেলে, মানুষের রূপ ধারণ করলেই কি মানুষ হয়?
বিবেক ও বিবেচনা থাকা খুব জরুরী, না থাকলে, সে মানুষ নয়।
সবার উপরে মানুষ সত্য, স্বীকার যদি করি
বিভেদ ভুলি , তাহলে এসো হাতে হাত ধরি!