সবুজের বুকে লাল বৃত্ত
আমার দেশের পতাকা
দেশ টাকে ভালবাসি
চিরদিনই করবো রক্ষা।
সবুজ সবুজ বন-বনান্তরে
রঙিন প্রজাপতি ওড়ে,
এদিক ওদিক ছোটে ফিঙে
মাঠে গরু চড়ে।
মাঠ ভরা সোনার ফসল
সোনার কমল ফোটে,
চাষির মুখে বিজয় হাসি
দিক – বি দিক ছোটে।
চিরদিনই যাবো মোরা
দেশকে ভালবেসে,
সবুজের বুকে রূপালি হাসি
আছে আমাদের দেশে।
সুরেলা কন্ঠে ডাকে দোয়েল
শালিক নাচে গাছে,
এসব দেখে বুলবুলি
ছোটে ওদের পাছে।
সবুজ পাতার চিপায় বসে
দোয়েল, শ্যামা ডাকে,
পাখির ডাকে মুগ্ধ হয়ে
প্রজাপতি হাঁকে।
চড়ুই পাখি বাঁধে বাসা
মানুষের অট্রলিকায়,
দেশের ছবি ফুটিয়ে তুলবো
কবিতা, কাব্য গাঁথায়।
সবুজ অরণ্য মন মাতায়
দেয় অপরূপ হাসি,
সবুজ পাতার দেশটাকেই
বড্ড ভালোবাসি।
দেশ ভরা পাখ-পাখালি
নাই তো কোনো ক্লেশ!
এদেশ আমার সোনায় মুড়ানো
রূপের নাই তো শেষ।