1. admin@mannanpresstv.com : admin :
বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের বাসায় ২ কোটি টাকার চেক এফডিআর - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদের বাসায় ২ কোটি টাকার চেক এফডিআর

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২০২ Time View

সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসায় ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক পাওয়া গেছে। ২ আগস্ট চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। রিমান্ডে দেওয়া রিয়াদের তথ্যমতে রাজধানীর নাখালপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে চেকটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গুলশানে আওয়ামীপন্থি এক ব্যবসায়ীর জমি উদ্ধারে ৫ কোটি টাকা চুক্তি হয়েছিল রিয়াদের সঙ্গে। চুক্তির ২ কোটি ২৫ লাখ টাকার লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে। একই সঙ্গে তার ঘর থেকে অন্তত ১০টি এফডিআরের কাগজ পাওয়া গেছে। সেগুলো সর্বনিম্ন ২ লাখ টাকা করে রাখা আছে। এ ছাড়া কয়েক মাসে রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ মিলেছে।  জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রিমান্ডে অভিযান এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD