1. admin@mannanpresstv.com : admin :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর ফল প্রকাশ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। আজ শনিবার বিকাল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

আলবেরুনী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস হয়েছেন মোনতাসির বিল্লাহ খান। এজিএস সাদমান হাসান খান।

মওলানা ভাসানী হল সংসদের ভিপি হয়েছেন  আবদুল হাই স্বপন, জিএস হয়েছেন হৃদয় পোদ্দার, এজিএস হয়েছেন রাকিব হাসান।

মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি হয়েছেন খালেদ জোবায়ের শাবাব, জিএস হয়েছেন শাহরিয়ার নাজিম রিয়াদ, এজিএস হয়েছেন আরাফাত হোসেন।

শহীদ সালাম–বরকত সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন। জিএস হয়েছেন মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া।

নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস হয়েছে সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস প্রার্থী নেই।

১০ নম্বর (ছাত্র) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া। জিএস নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ।

১৫ নম্বর (ছাত্রী) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস মেহনাজ মোহনা। এজিএস নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার।

বেগম সুফিয়া কামাল হল সংসদে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী ছিল না, সেজন্য নির্বাচন হয়নি। অনেক পদ শূন্য থেকেছে। ভিপি হয়েছেন জান্নাতুন নাঈম জেরিন, জিএস হয়েছেন রুবিনা জাহান তিথি।

বীর প্রতীক তারামন হল সংসদে ভিপি ফারজানা আক্তার উর্মি, জিএস  প্রিয়াঙ্কা কর্মকার প্রিয়া, এজিএস কুদরাতি লাবণ্য।

১/ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)
২/জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)
৩/এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)
৪/এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)
৫/শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
৬/পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
৭/সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
৮/সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) / আলী জাকি শাহরিয়ার (শিবির প্যানেল)
৯/সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)
১০/নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)
১১/ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
১২/সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)
১৩/সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
১৪/তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)
১৫/সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)
১৬/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)
১৭/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)
১৮/স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)
১৯/ পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)
২০/কার্যকরী সদস্য—
পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)
পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)
পুরুষ-৩: মো. মহসিন (শিবির প্যানেল)
নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)
নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)
নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD