1. admin@mannanpresstv.com : admin :
আমীরে জামায়াতের সঙ্গে চায়না রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

আমীরে জামায়াতের সঙ্গে চায়না রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ Time View
অনলাইন ডেস্ক : ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মান্যবর চায়না রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক মি. ঝ্যাং জিং। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় তারা উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, সামনের দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD