1. admin@mannanpresstv.com : admin :
এইতো ভালো -গাজী লতা ইসলাম - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

এইতো ভালো –গাজী লতা ইসলাম

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View
আমার একটা ছোট্টো প্রদীপ
আধার ঘরে জ্বলতো
নিশি রাতে মিটিমিটি
সুখের কথা বলতো।
মনে মনে কথা হতো
আরও কতো গল্প
খুব বেশি নয় আলো তাহার
ছিলো অনেক অল্প।
হঠাৎ করে বয়ে গেলো
আচমকা এক ঝড়
সেই ঝড়েতেই প্রদীপ আমার
হলো যে নড়বড় ।
নামলো আঁধার ভরলো ভুবন
আরও কঠিন দেয়া
আলোর মাঝে এতো কালো
যায় কি মেনে নেয়া।
তবুও আমি চলছি এ-পথ
চোখের আলো দিয়ে
বেঁচে আছি এই তো ভালো
বিধির কৃপা নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD