1. admin@mannanpresstv.com : admin :
‘ব্যবসাবান্ধব ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়বে জামায়াত’ - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

‘ব্যবসাবান্ধব ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়বে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯১ Time View

বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

রবিবার বিকেলে তিনি শহরের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।

গণসংযোগকালে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, ব্যবসা মানুষের রিজিকের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলামে ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। অথচ বর্তমানে চাঁদাবাজি, গুদামজাতকরণ ও মধ্যস্বত্বভোগীদের কারণে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা—উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, জামায়াত ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা এবং চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে। এতে দেশের অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রাও সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জাকারিয়া ইসলাম, সেক্রেটারি আব্দুল বাসেদ, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ, সরকারি আযিযুল হক কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুয়াজ আহম্মেদ, মুস্তাফবিয়া আলিয়া মাদ্রাসার সভাপতি আবুল কাশেম, শিবির নেতা ইয়াসিন সাগরসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD