1. admin@mannanpresstv.com : admin :
অসৎ কাজ থেকে বিরত থেকেছি, তাই আমার বুকের জোর বেশি: মির্জা ফখরুল - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

অসৎ কাজ থেকে বিরত থেকেছি, তাই আমার বুকের জোর বেশি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুমের নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবন থেকে ১৫টি বছর চলে গিয়েছে। এখন সুযোগ এসেছে ভোট দেওয়ার, তা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সঠিক লোককে বেছে নিতে পারব।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিবিদরা চোর হয়, কিন্তু আমার বিষয়ে এখনো কেউ এমন কথা কেউ বলতে পারবেন না। আল্লাহর হুকুমে এসব অসৎ কাজ থেকে আমি বিরত থেকেছি। সেজন্য আমার বুকের জোর অনেক বেশি।’

তিনি আরো বলেন, ‘সততার সঙ্গে রাজনীতি করছি, তাই আমি নিজের কাছে পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার’। এ সময় তিনি নিজের জন্য সবার কাছে দোয়া ও ভোট চান।

ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD