1. admin@mannanpresstv.com : admin :
মাদারীপুরে ট্রাকভর্তি ৪২২ বস্তা সরকারি চাল জব্দ - মান্নান প্রেস টিভি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

মাদারীপুরে ট্রাকভর্তি ৪২২ বস্তা সরকারি চাল জব্দ

মহসিন তালুকদার, মাদারীপুর
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান পরিচালনা করে। জব্দকৃত চালের বস্তাগুলো পুষ্টিমানসমৃদ্ধ (ভিটামিন ও প্রোটিন মিশ্রিত), যা সাধারণত ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ডাসার থানা পুলিশ চালবোঝাই ট্রাকটি বর্তমানে তাদের হেফাজতে রেখেছে।

জব্দকৃত চালের বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেন, চালগুলো তাঁর এবং তিনি এগুলো গোপালগঞ্জে তাঁর নিজস্ব মিলে নেওয়ার জন্য পরিবহন করছিলেন। তবে যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে এই চাল বের করা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল পাচারের অভিযোগে সেগুলো জব্দ করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, এত বিপুল পরিমাণ পুষ্টিসমৃদ্ধ সরকারি চাল কীভাবে একজন ব্যক্তির কাছে গেল, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD