1. admin@mannanpresstv.com : admin :
‘সব জেনে-বুঝে নিজের ইচ্ছায় স্যারকে বিয়ে করেছি, কোনো ক্ষতি হলে দায়ী থাকবে আমার পরিবার’! - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

‘সব জেনে-বুঝে নিজের ইচ্ছায় স্যারকে বিয়ে করেছি, কোনো ক্ষতি হলে দায়ী থাকবে আমার পরিবার’!

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২ Time View
কুলাউড়ায় শিক্ষক-শিক্ষার্থীর বিয়ে: তোলপাড়ের মাঝে ভিডিও বার্তায় বিস্ফোরক দাবি ছাত্রী এনি আক্তারের।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের এক শিক্ষার্থী ও শিক্ষকের বিবাহকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট তুমুল বিতর্কের মাঝে এবার মুখ খুলেছেন স্বয়ং ওই শিক্ষার্থী। এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি দাবি করেছেন, কোনো জোরজবরদস্তি নয়, বরং সম্পূর্ণ সজ্ঞানে এবং নিজের ইচ্ছায় তিনি তাঁর শিক্ষককে বিয়ে করেছেন। একই সাথে, ভবিষ্যতে তাঁর, তাঁর স্বামীর কিংবা শ্বশুরবাড়ির লোকজনের কোনো ক্ষতি হলে তার জন্য নিজের বাবা-মা ও পরিবারকে দায়ী করেছেন তিনি।
সম্প্রতি কুলাউড়ার মহতোসিন আলী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক কায়সারুজ্জামান এবং ওই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী এনি আক্তারের বিয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুখরোচক আলোচনা এবং শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ‘মানসিকভাবে বিপর্যস্ত’ করে বা ফাঁদে ফেলে বিয়ে করার অভিযোগ তোলেন অনেকে।
এইসব সমালোচনার জবাবে কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থী এনি আক্তার ভিডিও বার্তায় বলেন, “আমি আগেও ভিডিওতে পরিষ্কার করে বলেছি যে, আমরা প্রায় এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। আমি সব জেনে-বুঝে, নিজের ইচ্ছায় এই সম্পর্কে জড়িয়েছি। আমি জানতাম স্যারের আগে পরিবার ছিল। কিন্তু আপনারা পুরো বিষয়টিকে ভুল বুঝছেন।”
শিক্ষক কায়সারুজ্জামান কর্তৃক তাঁকে ‘মানসিক রোগী’ বানিয়ে কথা বলানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে এনি বলেন, “উনারা বলছেন স্যার নাকি আমাকে মেন্টালি প্রেসার দিয়ে এসব বলাচ্ছেন। এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা কেউই মানসিক রোগী নই। যা করার আমি নিজের ইচ্ছায় করেছি, এখানে স্যারের কোনো দোষ নেই।”
ভিডিওর একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে ও হুঁশিয়ারি কণ্ঠে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বলতে চাই, কখনো যদি এমন কোনো ঘটনা ঘটে আমার সাথে, আমার স্বামীর সাথে বা স্বামীর পরিবারের কারো সাথে, তাহলে আপনারা এর পুরো দায় দিবেন আমার পরিবার এবং আমার বাবা-মাকে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পাওয়ার আশায় মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা রটনা না করার অনুরোধ জানিয়ে এনি আক্তার বলেন, সামাজিক বা আইনি কোনো পদক্ষেপ নিতে হলে তা পরবর্তীতে তাঁরা নিজেরাই নেবেন। সাধারণ মানুষকে কোনো বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
এদিকে কায়সারুজ্জামান ও এনি আক্তারের এই ভিডিও বার্তাটি প্রকাশের পর মৌলভীবাজারের কুলাউড়া জুড়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD