কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা উপজেলা অফিসার্স অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ থানা সিনিয়র এসআই লিটন ঘোষ, উপজেলা সমাজ সেবা অফিসার তাহমিনা আক্তার, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আবুল খায়ের।
গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় আরো অংশ গ্রহন করেন মনোহরগঞ্জ প্রেক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা সহকারী প্রকৌশলী অফিসার মোঃ ফেরদৌস আলম মজুমদার, আশা শাখার সোলায়মান সরকার,প্রিজম ফাউন্ডেশন এর শাহাদাত হোসেন, সোসাইটি ফর সোসাল সার্ভিস এর শাখা ব্যবস্থাপক দিপক সাহা, ভার্কের উপজেলা সমন্বয়কারী শাহারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার নাজমুল হাসান সোহেল, প্রতিবন্বীবিষয়ক অফিসার রাসেদুল ইসলাম, ব্রাক সেল্প অফিসার শিরিনা পারভীন।কর্মশালাটি সার্বিক তত্বাবধান করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মোহাম্মদ আবদুল হাকিম।
বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে সল্প সময় ও সল্প খরচে চুরি,দাঙ্গা প্রতারনা, ঝগড়া বিবাদ,কলহ বা মারামারি, মূল্যবান সম্পওি আত্মসাৎ,অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক, ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া। দেওয়ানীর মধ্যে সমাধানযোগ্য পাওনা টাকা আদায় সংক্রান্ত স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোন স্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত, গবাদি পশু অনাধিকার প্রবেশের কারণ সংক্রান্ত, কৃষি শ্রমিকদের পরিষদ যোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের সংক্রান্ত, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণ পোষণ আদায় ইত্যাদি।