1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে তৃণমূল বিএনপির পছন্দ শাহ সুলতান খোকন - মান্নান প্রেস টিভি
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে তৃণমূল বিএনপির পছন্দ শাহ সুলতান খোকন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪১ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে হাওয়া বইতে শুরু করেছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও তৃণমূলের সাধারণ মানুষের মাঝে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানামুখী আলোচনা চলছে। এই নির্বাচনি আলোচনায় এগিয়ে রয়েছেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি শাহ সুলতান খোকন। ইতোমধ্যে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিতি রয়েছে শাহ সুলতান খোকনের। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় জোর দাবি তুলছেন তৃণমূলের সর্বস্তরের জনগণ।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কথা বলে জানা গেছে, শাহ সুলতান খোকন মনোহরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে একজন অত্যন্ত আপনজন ও ভরসার প্রতীক হিসেবে পরিচিত। দলের কঠিন ও দুুর্দিনে যিনি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের বুকে আগলে রেখেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।

এলাকার সাধারণ ভোটাররা জানান, শাহ সুলতান খোকন অত্র অঞ্চলের মাটি ও মানুষের নেতা এবং স্থানীয় সংসদ সদস্য আবুল কালামের একজন অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের কল্যাণে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছেন। এছাড়া উপজেলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে এবং সাধারণ জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলার কয়েকজন সাধারণ নাগরিক ও তৃণমূল নেতাকর্মী বলেন, “আমরা এমন একজন নেতাকে মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, যার কাছে মন খুলে কথা বলতে পারবো, যিনি তৃণমূল নেতাকর্মী, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন এবং এলাকার উন্নয়নে সততার সাথে কাজ করতে পারবেন। সেই বিচারে শাহ সুলতান খোকন ভাই আমাদের প্রথম পছন্দ।”

আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে শাহ সুলতান খোকনের পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও দলের সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শাহ সুলতান খোকনকে চেয়ারম্যান হিসেবে দলীয় মনোনয়ন দেয়ার জন্য এমপি আবুল কালামের প্রতি দাবি জানান তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূলের এই দাবির প্রেক্ষিতে আগামী দিনে স্থানীয় রাজনীতিতে কী সমীকরণ দাঁড়ায়, সেদিকেই এখন সবার নজর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD