চড়ুইভাতি, নৌভ্রমণ ও সাহিত্য আড্ডায় মুখর ছিল ‘মাটির সুর’
এম.এ.মান্নান.মান্না:
Update Time :
রবিবার, ২১ জুন, ২০২৬
২
Time View
নিজস্ব প্রতিবেদক:
আনন্দ, উচ্ছ্বাস ও নান্দনিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে চড়ুইভাতি, নৌভ্রমণ ও সাহিত্য আড্ডা। এতে সংগঠনের সদস্য, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল সুস্বাদু খাবারের আয়োজন, বিভিন্ন খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি এবং মুক্ত আলোচনা। পাশাপাশি অংশগ্রহণকারীরা নৌকাভ্রমণের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন এবং নদীতে সাঁতার কেটে সময় কাটান।
আয়োজকরা জানান, ব্যস্ত ও যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে এমন আয়োজন তাদের মানসিক প্রশান্তি ও নতুন উদ্দীপনা জুগিয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সারোয়ার মাহিন বলেন, “সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে।”
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।