অন্তরাত্মায় প্রেমের রাজত্ব,
প্রতিদিন নয়া প্রেম হাবুডুবু খায়।
ভোরে প্রাতভ্রমণে ফুল পরী,
বকুল তলে আসে ফুল কুড়াতে।
নাদুসনুদুস তুলতুলে সুউচ্চ,
বক্ষ মেলে সটান করে দাড়ায়।
চোখ দুটো আরে-ভিড়ে,
মাদকতার লোলুপ দৃষ্টি মেলে চায়।
নেশার বোধে মাতাল মনে,
পোষি নয়া প্রেম —- সে কি চায়?
চৈত্রের দুপুরে ঘর্মাক্ত ভেজা শরীর,
লেপ্টে থাকা দোপাট্টায়,
নুরী আসে কলশি হাতে পুকুর ঘাটে
নুপুরের তালে নথ নাড়িয়া।
কি যে ভালো লাগে তার পানে,
নিবিড় নয়নে থাকি চাহিয়া।
শ্যামল বর্ণে চকচকা দেহে তার–
জলন্ত অগ্নি জ্বলে কামবাসনায়!
তারেও ভালো লাগে পেতে,
প্রেমে পোড়া মন নিমিষেই হারায়,
নেশার বোধে মাতাল মনে,
পোষি নয়া প্রেম —– সে কি চায়?
বিকেলে সোনা ঝরা রোদে,
কালি মন্দির মাঠে বসে অবেলায়।
ঈশান কোণে নীরব মনে গুণগুণ
সুরে ব্যস্ত অব্যক্ত কথায়।
মৌসুমি পাখিটা উড়ে ঘুরে
এই ডাল ছেড়ে ওই ডালে,
বিনোদ বালা রঙের মোহে
কাটায় বেলা হেলিয়া দুলিয়া।
অঙ্গ ভরে রঙ মাখে গায়ে,
পায়ে তার ছন্দ তুলিয়া।
নেশার বোধে মাতাল মনে,
পোষি নয়া প্রেম —– সে কি চায়?