1. admin@mannanpresstv.com : admin :
৩৬ জুলাইয়ের প্রথম দিনে রায়েরবাজারে এনসিপির শ্রদ্ধা ও শহীদের আত্মার মাগফিরাত কামনা - মান্নান প্রেস টিভি
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

৩৬ জুলাইয়ের প্রথম দিনে রায়েরবাজারে এনসিপির শ্রদ্ধা ও শহীদের আত্মার মাগফিরাত কামনা

ঢাকা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২ Time View

ঢাকা প্রতিনিধি: ঐতিহাসিক ১ জুলাই—৩৬ জুলাইয়ের ১ম দিন এবং ২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শুরু হওয়া যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির স্মরণে বিশেষ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির প্রথম দিনে আজ (বুধবার) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ১১৪ জন শহীদের গণকবরে শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচি থেকে জুলাই বিপ্লবের বীর শহীদ, আহত যোদ্ধা এবং অধিকার সচেতন বাংলাদেশের ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের আজকের এই দিনটি থেকেই বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। ছাত্র-জনতার রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, তার মূল চেতনা ধরে রাখতে হবে।

নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, বিগত স্বৈরাচারী সরকারের গণহত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে বাংলাদেশের প্রতিটি সিস্টেমের আমূল সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়েই কেবল শহীদের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

দোয়া ও মোনাজাতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ নাগরিক অংশ নেন। মোনাজাতে জুলাই বিপ্লবে শহীদদের জান্নাতুল ফেরদাউস নসিব করার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD