লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলার জগৎপুর গ্রামে রত্না আক্তার সাথী (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত রত্না আক্তার সাথী ওই গ্রামের হাফেজ সাহেবের বাড়ির তারেকুল ইসলাম অন্তরের স্ত্রী এবং চাঁদপুরের হাজীগঞ্জের নোয়াপাড়া গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়া যাচ্ছে পুলিশ।