1. admin@mannanpresstv.com : admin :
শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত: নতুন কমিটি ও কর্মপরিকল্পনা গ্রহণ - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত: নতুন কমিটি ও কর্মপরিকল্পনা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬

শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সংগঠনের মাসিক সাধারণ সভা অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের।

সভায় নতুন কমিটি গঠন, চলমান মানবিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংগঠনের উন্নয়ন ও সার্বিক সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি ও সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন:

  • তাহেরা খাতুন (প্রতিষ্ঠাতা সদস্য ও মুখপাত্র)

  • মোঃ আবুল কালাম আজাদ (প্রতিষ্ঠাতা মহাসচিব)

  • অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান (বর্তমান মুখপাত্র)

  • বিলকিস খানম কাজল (প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান)

  • মোঃ মজিবুর রহমান (যুগ্ম সচিব)

  • তাসলিমা আফরিন মীম (মহিলা বিষয়ক সম্পাদক)

  • হাফিজুর রহমান হান্নান মীর (সম্মানিত সদস্য)

  • মোহাম্মদ শাহরিয়ার কবীর খান (এভিপি, ইসলামী ব্যাংক)

  • মোঃ আরিফ হোসেন (ডেপুটি ম্যানেজার, লংকাবাংলা)

  • মোঃ গোলাম মওলা শরীফ (সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক)

  • মোঃ সবুজ সরকার (প্রভাষক, মতিঝিল টিএনটি কলেজ)

  • মোঃ মাসুদ রানা (সিএনএফ বিজনেস)

  • মোঃ নুর ইসলাম (নকশা ও প্ল্যান কর্মকর্তা, রাজউক)

  • মোঃ আবু তালেব (মেইল সটিং, ডাক বিভাগ)

  • মোঃ রবিউল ইসলাম (শিক্ষক, হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ)

  • তাহুরা চৌধুরীসুমনা পারভীনসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যগণ।

সভা চলাকালে মুঠোফোনে যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাসচিব (যিনি সমাজে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত) মোজাম্মেল হোসেন মোল্লা তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতায় শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন আগামীতে মানবকল্যাণে আরও বড় অবদান রাখবে, ইনশাআল্লাহ।”

সভা শেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD