বিশেষ প্রতিনিধি, মান্নান প্রেস টিভি | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬
গাজীপুরের টঙ্গীতে ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে টঙ্গী পশ্চিম থানা মহিলা বিভাগ। অনুষ্ঠানে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানানোর পাশাপাশি জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও নারীদের অসামান্য অবদানকে ধরে রাখতে এবং জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জুলাই আন্দোলনের ইতিহাস তুলে ধরে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে নারীদের ভূমিকা আরও বেগবান করার ওপর জোর দেন।
আলোচনা সভা শেষে এক আবেগঘন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে জুলাইয়ের বীর শহীদ ও আহতদের আত্মত্যাগের চিত্র ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় নারীরা বিপুল সংখ্যায় অংশ নেন।