1. admin@mannanpresstv.com : admin :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ - মান্নান প্রেস টিভি
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

‎মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View

‎মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
‎জুলাই আন্দোলনে গণহত্যায় সম্পৃক্ত ফ্যাসিস্টদের বিচার, রায় কার্যকর করা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে মনোহরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয়। মনোহরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। গণমিছিল ও সমাবেশে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
‎উপজেলা আমীর হাফেজ নুরুন্নবীর সভাপতিত্বে সেক্রেটারি ফয়েজুর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে এ দেশের ১৮ কোটি মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। জুলাই আন্দোলন না হলে আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। জনগণের ভাষা বুঝে জুলাই সনদ বাস্তবায়ন করুন। তত্ত্বাবধায়ক সরকারের মতো আপনারা জুলাই সনদও বাস্তবায়ন করবেন, তবে জনগণের ক্ষতি করে। তালবাহানা না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। এতে দেশ ও দেশের জনগণ উপকৃত হবে। এদেশের মানুষের সাথে গাদ্দারি করবেন না। ফ্যাসিস্ট সরকার কিভাবে নামাতে হয়, এদেশের ছাত্র-জনতা বুঝে গেছে। তাই জনগণের রায় মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন।
‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান, শিবির সভাপতি মীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD