1. admin@mannanpresstv.com : admin :
জুলাই-— শাহানাজ - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

জুলাই-— শাহানাজ

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

জুলাই আমাদের শিখিয়েছে—
কীভাবে নীল নকশার মানচিত্র পাল্টাতে হয়,
কীভাবে নিজের দেশকে
লুটেপুটে খাওয়া হাত থেকে
বাংলাকে ছিনিয়ে আনতে হয়।

শিখিয়েছে—
গ্রাসখেকো স্বৈরাচারের বিরুদ্ধে
কীভাবে বিদ্রোহী হয়ে উঠতে হয়।

আজ জুলাইকে জানাই স্যালুট,
স্যালুট জানাই
শত শত তরুণ-তরুণীকে,
যাদের রক্তের বিনিময়ে
আজ আমরা স্বাধীনতার স্বপ্ন দেখতে শিখেছি।

যারা অন্যায় করেছে,
ইতিহাস তাদের বিচার করবে।
কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়—
অহংকার একদিন
নিজের পতনের দোরগোড়ায় এসে দাঁড়ায়।

তবু আমরা চাই—
স্বৈরাচারের অবসান,
ন্যায়বিচারের প্রতিষ্ঠা,
আর এমন এক বাংলাদেশ,
যেখানে মানুষের স্বাধীনতা,
মর্যাদা ও অধিকার
কখনো পদদলিত হবে না।

৫-৮-২৬ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD