আমি বুঝি না, তুমি আমার কে?
তবুও তোমার জন্য অন্তর পুড়ে
তবুও তোমার জন্য হৃদয় কাঁদে।
আমি বুঝি না, তুমি আমার কে?
তবুও তোমার প্রতীক্ষায় প্রহর গুনি
“প্রয়োজনে অপ্রয়োজনে” তোমাকেই ভাবি।
আমি বুঝি না তুমি আমার কে?
তবুও তোমার অনুপস্থিতি বিচলিত করে,
শুধু তোমার জন্যই ব্যাকুল হই।
আমি জানি না তুমি আমার কে?
তবুও তোমাকে কাছে পাবার প্রত্যাশা করি
তোমাকে ভাবতে গেলেই দু-চোখে ঢল নামে।
আমি বুঝি না তুমি আমার কে?
তবুও তোমাকে দেখলেই অন্তরে প্রশান্তি আসে
কাছে পাবার ইচ্ছে জাগে।
আমি বুঝি না, বুঝতে চাইও না তুমি আমার কে?
তবুও নিঃসন্দেহে শুধু তোমাকেই ভালোবাসি।।
তারিখ ঃ ০২/০৮/২৬
পান্ডুলিপি সংরক্ষিত