1. admin@mannanpresstv.com : admin :
মাওলানা মোবারক উল্লাহর দাফন সম্পন্ন - মান্নান প্রেস টিভি
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

মাওলানা মোবারক উল্লাহর দাফন সম্পন্ন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা হাটিরপাড় গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোবারক উল্লাহ শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের জানাজার নামাজ রাত ৯.১০ মিনিটে হাটিরপাড় পূর্বপাড়া ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন মরহুমের ছেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ কাশফী। জানাজা পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম মুনসুর, লাকসাম উপজেলা জামায়াত আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু মনোহরগঞ্জ বাজার মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান জাবেরী, সাবেক খতিব মাওলানা আবদুর রব, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন, মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিন্নাত আলী। ওসি মোক্তার হোসেন, মাওলানা মনিরুল ইসলাম। মৈশাতুয়া ইউনিয়ন জামায়াত আমীর মহিউদ্দিনের পরিচালনায় জানাজায় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃত্ববৃন্দুসহ মরহুমের আত্মীয়স্বজন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD