সময়ের কাছে নেওয়া এক অস্থায়ী ঠিকানায়।
জানালার পাশে দাঁড়িয়ে
প্রতিদিন দেখি
মানুষেরা কত সহজে দেশকে নিজের বলে।
অথচ আমার বুকের ভেতর
এক টুকরো আকাশও যেন ভাড়ায়।
আমি যে মাটিতে পা রাখি,
সে মাটি আমার নয়,
যে বাতাসে নিঃশ্বাস নিই,
তারও কোনো দলিল আমার নামে লেখা নেই।
শুধু কিছু স্বপ্ন আছে
যেগুলোর কোনো খাজনা নেই,
কিছু শব্দ আছে স্বাধীন দেশে বন্দি জীবন,
যার হিসাব কোনো খাতায় ওঠে না।
আমি এই দেশের কাছে
কখনো মালিকানা চাইনি,
চেয়েছিলাম বাচাঁর অধিকার।
একটু নিরাপদ আকাশ,
এক মুঠো সম্মান,
আর মৃত্যুর আগে
নিজের করে এক চিলতে স্বাধীন মাটি।
তবু কেমন অদ্ভুত ,যে মাটির জন্য
আমার পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে,
সেই মাটিতেই আজ
আমি অতিথির মতো বাঁচি।
হয়তো একদিন
আমার নামও মুছে যাবে
এই শহরের দেয়াল থেকে,
ঠিকানার খাতাও বন্ধ হয়ে যাবে।
বাতাসকে বলে যাব
আমি তো চলে যাচ্ছি না,
এই দেশে থেকে
আমার থাকার অধিকার টুকু
আজও ভাড়ায় রয়ে গেলো ।