1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে নবাগত ইউএনও গাজালা পারভীন রুহীর সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

মনোহরগঞ্জে নবাগত ইউএনও গাজালা পারভীন রুহীর সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহীর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উপজেলা আমীরের নেতৃত্বে এক প্রতিনিধিদল নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নবাগত ইউএনও-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং উপজেলা আমীর তাঁর হাতে উপহার হিসেবে বই তুলে দেন।

এ সময় প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা ফয়েজ উল্লাহ, সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বারি তুহিন ও হাফেজ আবদুল্লাহ আল নোমান।

এছাড়া সাক্ষাৎকালে জামায়াত নেতা মাওলানা আব্দুর রহিম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা মোহাম্মদ উল্লাহ, সাইফুল সালেহি এবং যুবনেতা মোঃ রুবেল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে নবাগত ইউএনও-র সাথে মতবিনিময় করেন এবং উপজেলার অগ্রগতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD